০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

অবকাঠামোসহ সব খাতে সরকার কাজ করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ১৫১৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য—সব ক্ষেত্রেই সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, হুমায়ূন কবির, জাহিদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

রিজভী বলেন, ভঙ্গুর অর্থনীতি ও নানা ধরনের অরাজকতার পরিস্থিতির মধ্যে বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নিয়েছে। আগের সরকারের সময়ে রাজনৈতিক সহিংসতা, বিচারবহির্ভূত হত্যা ও দুর্নীতির অভিযোগ ছিল বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, অর্থনীতির কঠিন পরিস্থিতি ও আগের সরকারের রেখে যাওয়া নানা সমস্যার কারণে রাতারাতি রাষ্ট্রের পুনর্গঠন সম্ভব নয়। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিস্থিতি পরিবর্তনে কাজ করছে।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ চলছে। প্রাকৃতিক দুর্যোগ ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি উন্নয়নের গতিতে বাধা সৃষ্টি করলেও জনগণের কল্যাণে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, দিন-রাত নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন এবং এ ক্ষেত্রে কোনো ধরনের কমতি রাখা হচ্ছে না।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অবকাঠামোসহ সব খাতে সরকার কাজ করছে: রিজভী

আপডেট সময় : ০২:৪৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬