৩ দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুলচাষীরা
- আপডেট সময় : ০১:৪৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
দরজায় কড়া নাড়ছে বসন্ত আর বিশ্ব ভালোবাসা দিবস। আর কিছুদিন পর আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিব্স্ও। এই ৩ দিবসের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুলচাষীরা। বিশেষ এ দিবস উপলক্ষে ফুল বিক্রি করে সারা বছরের লাভ-লোকসানের হিসাব কষবেন তারা। ভালো ফলন পেতে কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে প্রযুক্তিগত সহযোগিতা।
জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে মাঠে গাঁদা, গোলাপ, গ্লাডিইউলাস, জারবেরা, রজনীগন্ধাসহ নানা রঙের ফুল ও তার গন্ধে মাতোয়ারা চারপাশ। রংবেরং এর এসব ফুলে মাঠগুলো সেজেছে যেন নতুন সাজে। ফলন ভালো পেতে বাগান বাগানে চলছে পরিচর্যা। কেউবা জমিতে কীটনাশক স্প্রে করছেন, আবার কেউ কেউ ব্যস্ত আগাছা দমনে। লক্ষ্য ৩ দিবসে ফুলের বাজার ধরার। বসন্ত, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা বেশি থাকে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাবে এখানকার ফুল। ভালো লাভের মুখ দেখবেন এমনই আশা করছেন তারা ফুলচাষীরা। সেই সাথে প্লাস্টিকের ফুল আমদানী বন্ধ করার দাবি তাদের।
ফুল চাষ ও সংরক্ষণে চাষীদের প্রযুক্তিগত নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, চলতি অর্থ-বছরে এখন পর্যন্ত জেলার ৬ উপজেলায় ১’শ ৭০ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে।



























