২০২২ সালে হাসিনা আমলে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি: তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ১৮৩৭ বার পড়া হয়েছে
২০২২ সালে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শেখ হাসিনার সরকারের আমলে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে এবারের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব শূন্য খরচে নিশ্চিত করার দাবি করেছেন তিনি। সচিবালয়ে ফিফা বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়াই ফিফার কাছ থেকে সরাসরি শূন্য খরচে এবারের বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব নিশ্চিত করেছে। তিনি অভিযোগ করেন, ২০২২ সালের বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তথ্যমন্ত্রী জানান, এ অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত সাংবাদিক নীতিমালা নিয়ে খুব শিগগিরই ইতিবাচক সংবাদ দেওয়া হবে।



























