হবিগঞ্জ ও বগুড়ায় নারীসহ তিন জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৮৯৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জ ও বগুড়ায় নারীসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হবিগঞ্জের আলাদা স্থান থেকে দু’টি মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শহরের শ্যামলী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে দোকান কর্মচারী নিজাম উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিজাম মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামের বাসিন্দা। অপরদিকে, মাধবপুর উপজেলার পাঠুলি গ্রামের খুরধর নদীর পাড়ের গর্ত থেকে কয়েকটি কুকুর- এক নারীর মরদেহ বের করে আনে। স্থানীয়রা তা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মৃত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে, বগুড়ায় জমি থেকে জাহাঙ্গীর প্রামাণিক নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের দোবাড়িয়া পশ্চিম পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


























