০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

বেনাপোল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ১৬২১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিটিএম ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ৮৯১ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদ আলীসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে ৮৯১ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু বলেন, “আপা আপা করিস না, আবার আসবেন না। বেনাপোল স্থলবন্দরে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, “এই স্থলবন্দর ব্যবহার করে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করলে রাজপথে তার জবাব দেওয়া হবে। স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না।”
তিনি আরও বলেন, সীমান্তঘেঁষা গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দর দিয়ে যাতে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
সমাবেশে বক্তারা বেনাপোল স্থলবন্দর ও সীমান্ত এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় দুই শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা উপস্থিত ছিলেন

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৪:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬