সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সকালে মারা গেছেন এক ব্যাংক কর্মকর্তা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সকালে মারা গেছেন এক ব্যাংক কর্মকর্তা। তার নাম আব্দুর রহমান। ৫২ বছর বয়সী এই ব্যাংক কর্মকর্তা অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ঋণ এবং অগ্রিম বিভাগে অফিসার পদে কর্মরত ছিলেন।
করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে যান ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান। নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্তের পর তার অবস্থার অবনতি ঘটলে ১৪ জুন তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি। তার স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিন সন্তানই বর্তমানে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থী।
























