সরাইলে কালিকচ্ছ ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমির ক্ষতি হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৬৯২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কালিকচ্ছ ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমির ক্ষতি হয়েছে।
শনিবার সন্ধ্যায় হওয়া ঝড়ে কালিগঞ্জ ইউনিয়নের চাঁন্দপুর, গলানিয়া, ধর্মতীর্থ, মনির ভাগ কালিকচ্ছ ও মধ্যপাড়া এলাকার বেশিরভাগ বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর ক্ষতিগ্রস্থ এলাকার বেশ কয়েকটি পরিবার অন্যের বাড়িতে আশ্রয় নেয়। ঝড়ের পর থেকে গাছপালা ভেঙে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি সবজি বাগান ও ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে৷ সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেয়া হবে।

























