সম্প্রীতির দেশ মানেই বাংলাদেশঃ সঞ্জীব কুমার ভাটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
ভারতের কাছে সম্প্রীতি, উন্নয়ন ও বন্ধুপ্রতীম দেশ মানেই সবার আগে বাংলাদেশ। ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় একথা বলেন।
দুপুরে সহকারী হাইকমিশনার ও সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন শিমুল– স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুই কোটি ৭৫ লক্ষ টাকা অর্থায়নে নির্মিত বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন। এরপর বিদ্যালয় চত্বরে এক সভায় যোগ দেন। এসময় সহকারী হাইকমিশনার বলেন, ভারত অন্য যে-কোন দেশের আগে বাংলাদেশকে ২০ লক্ষ করোনা টিকা উপহার ও ৫০ লক্ষ বাণিজ্যিকভাবে দিয়েছে। এর আগে তিনি শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম ও শিবগঞ্জ বাজারে রাধাগোবিন্দ মন্দির ও শিবগঞ্জ সরকারী মডেল হাইস্কুল পরিদর্শন করেন।



























