সংবিধান সংশোধন নিয়ে মতপার্থক্য থাকলেও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে : চিফ হুইপ
- আপডেট সময় : ০৮:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
সংবিধান সংশোধন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং দেশের উন্নয়নই সবার অভিন্ন লক্ষ্য।
দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতিতে সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। চিফ হুইপ জানান, পার্লামেন্টে আলোচনা-সমালোচনার মধ্য দিয়েই সমৃদ্ধ সিদ্ধান্তে পৌঁছাতে চায় সরকার। দেশপ্রেমের জায়গা থেকে সব রাজনৈতিক দলই একমত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এ সময় চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি কার্যক্রম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গেও কথা বলেন তিনি। বলেন, শুধুমাত্র নেতিবাচক নয়, ইতিবাচক দিকগুলোও তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। দুই লাখ টন তেলবাহী জাহাজ ঘাটে নোঙর করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে প্রচার হওয়া উচিত ছিল।চিফ হুইপ আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছেন।





















