০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনের আড়ালে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ১৫৮৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংসতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব ঘটনায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উসকানি দিচ্ছেন বলেও দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, এর মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা চলছে।

শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সাত দিনের কর্মসূচি ঘোষণা ও প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরাও এই অরাজকতা সৃষ্টির সঙ্গে জড়িত। প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে। একটি কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। পলাতক শক্তিও আত্মগোপনে থেকে নানা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শ্রমিক আন্দোলনের প্রতি বিরোধী দলের সংহতি প্রকাশের প্রসঙ্গে রিজভী বলেন, এটি ফ্যাসিবাদের সঙ্গে তাদের গোপন সম্পর্কের প্রমাণ। শ্রমিক আন্দোলনের সংকটের সমাধান হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এখন যা হচ্ছে, তা শ্রমিক আন্দোলন নয়; বরং ফ্যাসিবাদী রাজনীতি। উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে কেউ লাভবান হবে না।

দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির সুযোগ নেই উল্লেখ করে রিজভী বলেন, সরকার ও জনগণ প্রস্তুত রয়েছে। যেকোনো অরাজকতা জনগণই প্রতিহত করবে। ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচির নিরাপত্তাও জনগণ নিশ্চিত করবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সাত দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আগামীকাল শনিবার রাজধানীসহ দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, সকাল সাড়ে আটটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শ্রমিক আন্দোলনের আড়ালে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা: রিজভী

আপডেট সময় : ০১:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬