শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
যশোরের শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সকালে উপজেলার উলাশি গিলাপোলে নাভারন-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুরিশ জানায়, শাহিন হোসেন নিজের খেত থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির উদ্দেশে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে যাচ্ছিলেন নাভারন বাজারে। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তিনি জানান, এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়।






















