শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ বিচারবহির্ভূত হত্যায় সাবেক আইজিপি মামুনের সম্পৃক্ততার তথ্য মিলেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৮৪১ বার পড়া হয়েছে
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নির্বিচার হত্যাকাণ্ডসহ তৎকালীন সময়ে বিচারবর্হিভূত নানা হত্যাকাণ্ডের পেছনে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সম্পৃক্ত থাকার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
রাজধানীর শাপলাচত্বর হত্যাকাণ্ডের মামলায় তাকে আসামি করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এর আগে শাপলাচত্ত্বর হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি জলিল মন্ডলসহ ৩০ জনের মতো আসামি রয়েছে, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে। দ্রুতই এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় প্রসিকিউশন। এদিকে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার সাথে ৫ বছরের কারাদণ্ড নিয়ে কারাগারে আছেন।























