শরীয়তপুরে মাটি গরম হয়ে ওঠার উৎস খুঁজছেন ভূতত্ত্ব বিভাগ
- আপডেট সময় : ০৯:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনকভাবে মাটি গরম হয়ে ওঠার ঘটনার উৎস খুঁজছেন ভূতত্ত্ব বিভাগের কর্মকর্তারা। আজ সেখানে আগুন জ্বেলে এবং পানি ঢেলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। তবে প্রাথমিকভাবে কোনো গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি।
বাপেক্সের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে মিথেন বা অন্য কোনো খনিজ গ্যাসের উপস্থিতি না মিললেও, অধিকতর ল্যাব পরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে। মাটির নিচে থাকা বিদ্যুতের আর্থিং লাইনের ত্রুটি কিংবা পচনশীল ময়লা-আবর্জনা ও কেমিক্যালের রাসায়নিক বিক্রিয়ার কারণে এমনটি হতে পারে বলে ধারণা করছেন তারা। এদিকে এই অলৌকিক কাণ্ড দেখতে হাসপাতাল প্রাঙ্গণে প্রতিনিয়ত উৎসুক জনতার ভিড় বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনসাধারণের নিরাপত্তায় সেখানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। নিশ্চিত কারণ জানতে ল্যাব রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।


























