লোহিত সাগরে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। জানা যায়, সুয়েজ খাল পাড়ি দিয়ে লোহিত সাগরে পৌঁছেছে বিশ্বের সর্ববৃহৎ রণতরীটি। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।
রণতরীটির সঙ্গে আরও দু’টি মার্কিন ডেস্ট্রয়ার ‘ইউএসএস মাহান’ ও ‘ইউএসএস উইনস্টন এস.চার্চিল’ মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় এই রণতরী অগ্নিকাণ্ডের শিকার হয়ে মেরামতের উদ্দেশ্যে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে ভূমধ্যসাগরে অবস্থান করছিল। সংস্কারকাজ শেষে এটিকে আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধ কবলিত অঞ্চলের দিকে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানা যায়। তারা আরও জানায়, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো সামরিক প্রস্তুতি জোরদার করা। বিশেষ করে চলমান যুদ্ধবিরতির মেয়াদ না বাড়লে সম্ভাব্য হামলায় ব্যবহৃত হবে রণতরীটি।



























