০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১৫৫৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস। ভারতীয় দলের কাছে লিখিত ক্ষমা চাওয়ার দাবি আয়োজকরা প্রত্যাখ্যান করায় পাকিস্তান দল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে বলে জানা গেছে।

পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে। এর প্রভাব পড়ে লিজেন্ডস টুর্নামেন্টেও। সর্বশেষ আসরে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালসহ দুটি ম্যাচ বয়কট করেছিল ভারতীয় দল।

লিখিত ক্ষমা চেয়েছিল পাকিস্তান

ভারতের বয়কটের ঘটনার পর এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের ডব্লিউসিএলে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার ক্ষেত্রে শর্ত দেয়। শর্ত অনুযায়ী, গত আসরের ঘটনায় ভারতীয় দলকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে।

তবে টুর্নামেন্টের আয়োজকরা পাকিস্তানের এই দাবি গ্রহণ করেনি। ফলে পিসিবির অবস্থানও পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত প্রয়োজনীয় এনওসি না পাওয়ায় পাকিস্তান চ্যাম্পিয়নস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

মাঠে নামার আগেই বিদায়

চলমান আসরে অংশ নিতে এসেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারেনি পাকিস্তান চ্যাম্পিয়নস। প্রথম ম্যাচেই তাদের বাংলাদেশের বিপক্ষে খেলার কথা ছিল। ওই ম্যাচে পাকিস্তানের হয়ে শাহিদ আফ্রিদি, শোয়েব মালিকসহ সাবেক তারকা ক্রিকেটারদের মাঠে নামার কথা ছিল।

এবারের আসরে পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল পেসার শাহিন শাহ আফ্রিদির। তবে পিসিবির এনওসি না পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।

যা বলেছে পাকিস্তান চ্যাম্পিয়নস

এক বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নস জানিয়েছে, পিসিবি প্রয়োজনীয় এনওসি না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখায় দলটি চলমান ডব্লিউসিএলে অংশ নিতে পারছে না।

বিবৃতিতে বলা হয়, পিসিবির কর্তৃত্ব ও সিদ্ধান্তকে তারা সম্মান করে। তবে বিশ্বজুড়ে ক্রিকেট কিংবদন্তিদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার সুযোগ না পাওয়ায় খেলোয়াড়েরা হতাশ।

এদিকে ডব্লিউসিএল আয়োজকরা জানিয়েছে, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ কারণে পাকিস্তান চ্যাম্পিয়নস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে।

গত ৩ অক্টোবর শুরু হয়েছে এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস। টুর্নামেন্টটি চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান

আপডেট সময় : ১২:৪৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬