লকডাউনের কারণ কাল থেকে সারাদেশে বন্ধ থাকবে গণপরিবহন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
লকডাউনের কারণ কাল থেকে সারাদেশে বন্ধ থাকবে গণপরিবহন। এদিকে লকডাউন ঘোষণার পর রাজধানীর রেল স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লেগেছে।
লোকাল ট্রেনগুলোতে শোভন চেয়ারে এক সিটে একজন করে বসার কথা থাকলেও তিন থেকে চারজন করে বসছেন। তাদের কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। আসন না পেয়ে দাঁড়িয়েই রওনা দিয়েছেন অনেকেই। ২৫ জনকে একটি বগিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ওই বগিতে তখন প্রতিটি আসনে বসে ছিলেন চার থেকে পাঁচজন যাত্রী। চাইলেও এখানে স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করা সম্ভব নয়। স্টেশনে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। ট্রেনে গাদাগাদি করে যাত্রী পরিবহন করতেও দেয়া হচ্ছে না।


























