রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অবৈধ রেলগেট
- আপডেট সময় : ০২:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অবৈধ রেলগেট। প্রায়শই এখানে ঘটছে ছোট বড় নানান দুর্ঘটনা। প্রানহানি পর্যন্ত ঘটছে এসব জায়গায়। ভাঙ্গা থেকে খুলনা পর্যন্ত বৈধ রেল গেটের সংখ্যা ২৭৮ টি। এছাড়াও এখানে রয়েছে ঝুঁকিপূর্ণ ২০০ টির মত অবৈধ রেলগেট। এ সমস্ত রেলগেট বা লেভেল ক্রসিং-এর নেই কোন অনুমোদন, নেই নিরাপত্তা ব্যবস্থা বা গেটম্যান।
বর্তমানে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় অবৈধ রেল ক্রসিং রয়েছে। যেখানে স্থানীয়রা নিজেদের সুবিধার্থে এসব রেলগেট তৈরি করেছেন। এছাড়াও এলজিইডি ও ইউনিয়ন পরিষদের অনেক রাস্তা অবৈধভাবে রেললাইন ক্রস করেছে। অননুমোদিত রেলগেট গুলোতে কোন সিগনাল বা গেটবার না থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। পথচারী ও সড়ক পরিবহনগুলো হঠাৎ ট্রেনের মুখোমুখি হয়ে প্রাণহানির শিকার হচ্ছে।
রেলওয়ের বিপুল সংখ্যক অবৈধ রেল ক্রসিং এর জন্য প্রয়োজনীয় গেটম্যান ও বাজেট বরাদ্দ না থাকায় দীর্ঘদিন ধরে এই সমস্যাটি ঝুলে আছে।
প্রতি বছরই রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অবৈধ রেলগেটে বিভিন্ন ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি দ্রুত এই গেট গুলোতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে করে এই সমস্যার দ্রুত সমাধান করা হোক।






















