রংপুরে চোলাই মদ পান করে চারজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৭৬৯ বার পড়া হয়েছে
রংপুরে চোলাই মদ পান করে চারজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের পালিচড়ায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, ওই চারজন রোববার রাতে চোলাই মদ পান করে অসুস্থ হয়ে রাতেই তিনজনের মৃত্যু হয়। সোমবার সকালে গুরুতর অসুস্থ আবু রায়হানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান। নিহতরা হলেন- সদ্যপুস্করনী ইউনিয়নের পশ্চিম কেশবপুর গ্রামের মাংস ব্যবসায়ী সাহিদার রহমান, বানিয়াপাড়া এলাকার চা দোকানি আবু রায়হান, পালিচড়া বাজার এলাকার নৈশপ্রহরী আফছার আলী ও রংপুর নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার কাঁচামাল ব্যবসায়ী মমদেল হোসেন।



























