যা ইচ্ছা তাই করেছে সরকার : নজরুল ইসলাম খান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ২৪৮১ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতার মোহে ডিজিটাল চুরি, ব্যাংক লুট, শেয়ার মার্কেট লুটসহ যা ইচ্ছা তাই করেছে সরকার। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতেই তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে ফরমায়েশী শাস্তি দেয়া হয়েছে।
জাতীয় প্রেসক্লাবে ড্যাব আয়োজিত ‘বর্তমান গণতান্ত্রিক সংকট ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম খান আরও বলেন, শুধু রাজনীতি ও চিকিৎসা খাত নয়, দেশের সব ক্ষেত্রেই সংকট দেখা দিয়েছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সরকারকে চায় না মন্তব্য করে তিনি বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। সরকার পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন নজরুল ইসলাম খান।

























