ময়মনসিংহে আব্দুল মান্নান নামে এক মোটর শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহে আব্দুল মান্নান নামে এক মোটর শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভোরে শম্ভূগঞ্জ বাজার এলাকায় নব নির্মিত একটি মার্কেটের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভোরে মুসুল্লীরা নামাজের জন্য পাশের মসজিদে যাওয়ার সময় মার্কেটের ভিতরে গলায় রশি বাধা অবস্থায় আব্দুল মান্নানের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এদিকে, সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে দুলাল চন্দ্র ঘোষ নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানান, সকালে ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলায় কৃষক দুলাল ঘোষের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

























