০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

করমুক্ত আয়ের সীমা বাড়লেও মধ্যবিত্তের ওপর চাপ কমবে না : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ১৫৬৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করমুক্ত আয়ের সীমা বাড়লেও মূল্যস্ফীতির কষাঘাতে মধ্যবিত্তের উপর চাপ কমবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ঢাকার মহাখালীতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট আলোচনায় এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রতি তিন মাস অন্তর সংসদে বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়ে অর্থমন্ত্রীকে হালনাগাদ বিবৃতি দেয়ারও আহবান জানায় নাগরিক প্ল্যাটফর্ম।

২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে এ আয়োজন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের।‎

বাজেট ২০২৬-২৭ অর্থবছরে সুবিধাবঞ্চিত নাগরিকদের জন্য কী রয়েছে-এমন প্রতিপাদ্যে অনুষ্ঠানে বক্তারা বলেন, সংশোধিত বাজেটটি পেশাদারিত্বের ঘাটতিতে গতানুগতিকভাবেই সম্পন্ন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্যবস্থা নিশ্চিত ও মেনস্ট্রুয়াল হাইজিন পণ্যের সহজপ্রাপ্যতা বাড়াতে পিপিপি’র আওতায় বেসরকারি খাতকে যুক্ত করে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে সরবরাহের আহ্বান জানান বক্তারা ।

অনুষ্ঠানে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর বিষয়টি তুলে ধরে প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ওপর চাপ কমবে না ।

বাজেট পর্যালোচনায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রভাব তুলে ধরতে নির্ভরযোগ্য তথ্য ও কার্যকর প্রক্রিয়া জরুরি বলেও মত দেন তিনি।

রিয়েল-টাইম তথ্য ও উপাত্ত জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় একটি সংসদীয় ককাস গঠনের উদ্যোগের কথাও জানায় নাগরিক প্ল্যাটফর্ম ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

করমুক্ত আয়ের সীমা বাড়লেও মধ্যবিত্তের ওপর চাপ কমবে না : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

আপডেট সময় : ০৮:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬