০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মাদক মামলায় পরীমনির অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৩ ডিসেম্বর

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন (চার্জগঠন) বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে আদালত। নতুন করে আগামী ২৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ দিন ধার্য ছিল। এ কারণে সকাল সাড়ে ১০টার দিকে আদালতে উপস্থিত হন পরীমনি।

তবে আদালতে গিয়ে তিনি জানতে পারেন, মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে স্থানান্তর করা হয়েছে।

পরে সিএমএম আদালতে পরীমনির হাজিরা নেওয়া হয়। এরপর বিচারক অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।

আগেও পিছিয়েছিল শুনানির তারিখ

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে সেদিন পায়ে ব্যথার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।

২০২১ সালে গ্রেপ্তার হন পরীমনি

২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তোলেন চিত্রনায়িকা পরীমনি। এর কয়েক দিন পর, ওই বছরের ৪ আগস্ট তার বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযানে মদ ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানায় র‌্যাব। পরে পরীমনিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র

২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার অন্য দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার।

আগামী ২৩ ডিসেম্বর মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদক মামলায় পরীমনির অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৩ ডিসেম্বর

আপডেট সময় : ০১:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬