মহেশপুর সীমান্ত থেকে দালালসহ ১৭ বাংলাদেশী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে নারী-পুরুষ ও দালালসহ ১৭ বাংলাদেশীকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
ভোরে ওই উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান। আটককৃতরা খুলনা, নড়াইল, বরিশাল ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে মহেশপুর সীমান্তে জড়ো করার সময় দালালসহ ১৭ জনকে আটক করা হয়।


























