মহররম সত্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ২০৪২ বার পড়া হয়েছে
মহররম মাসের তাৎপর্য ও পবিত্র আশুরার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে আলে রাসূল পাবলিকেশন্সের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক শাহবাজ আহম্মেদের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক সাধারণ মানুষ অংশ নেন। এ সময় মহান শোকের মাস মহররমকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, মহররম শুধু একটি মাস নয়—এটি সত্য ও অন্যায়ের লড়াইয়ের ইতিহাস এবং মানবতার মুক্তির বার্তা। ৬১ হিজরীর ১০ মহররম কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের মহান আত্মত্যাগের মধ্যেই মুমিনদের আসল শিক্ষা লুকিয়ে আছে। অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার এই চিরন্তন বাণী তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।



























