ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজারে মার্কিন রাষ্ট্রদূত
বরকত হোসেন মৃধা ঝালকাঠি
- আপডেট সময় : ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার সকালে স্ত্রী ডিয়েন ডাওকে সঙ্গে নিয়ে তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন এবং চাষ ও বাজারজাতকরণ সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শন শেষে ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য, ভাসমান বাজার ও পেয়ারার গুণগত মানে মুগ্ধতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে উল্লেখ করে এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি।
রাষ্ট্রদূতের সফর স্থানীয় পেয়ারা চাষিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বাগান মালিকরা।





















