বেনাপোল সীমান্তের শুন্যরেখায় অবস্থান করছে ১০ জন নারী-পুরুষ ও শিশু
- আপডেট সময় : ১২:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ১৭৩২ বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফ’র ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও সীমান্তের শুন্যরেখায় অবস্থান করছে। গতকাল সন্ধ্যায় দুই দেশের বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সমাধান হয়নি।
গত শনিবার সন্ধ্যায় কয়েকটি ট্রাকযোগ অতিরিক্ত ফোর্সসহ বিএসএফ ১০-১২ জন মানুষকে সীমান্তে নিয়ে আসে। প্রথমেই তারা বেনাপোল সাদিপুর-রঘুনাথপুর সীমান্তের বিপরীতে ভারতের জয়ন্তীপুর সীমান্ত দিয়ে ওই মানুষদেরকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে। পরবর্তীতে রাত তিনটার দিকে গেটের এপারে ঠেলে পাঠালেও লোকগুলো এখনও ভারত ভূখণ্ডেই অবস্থান করছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, দিনের মধ্যে কয়েকবার পতাকা বৈঠকের চেষ্টা করা হলেও শেষে সন্ধ্যায় বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকে বসে। কিন্তু কোন সমাধান ছাড়াই তা শেষ হয়। বিএসএফ’র ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছে।


























