বিমান বাহিনী সুসংগঠিত ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে : বিমান বাহিনী প্রধান
- আপডেট সময় : ০৫:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে একটি সুসংগঠিত ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
যশোর বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন বিমান বাহিনী প্রধান। অনুষ্ঠানে ৫ জন নারী ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। পরে ৮৮তম বাংলাদেশ এয়ারফোর্স কোর্সের কৃতিত্বপূর্ণ ক্যাডেটদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
বিমান বাহিনী প্রধান বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের আকাশসীমা রক্ষায় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান ও মানবিক সহায়তায়ও বাহিনীর সদস্যরা দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনীর বিমানের ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারাট্রুপারদের জাম্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
























