বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাজারে প্রভাব ফেলবে না : জাহেদ উর রহমান
- আপডেট সময় : ০৩:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত হলেও বাজারে এর প্রভাব বেশী পড়বে না বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আগের দামই বহাল রাখা হচ্ছে। অপরদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন দাবি করেন, অতীতের দুর্নীতি, মানি লন্ডারিং এবং আমদানিনির্ভর নীতির প্রভাব বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।
সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। ডা. জাহেদ উর রহমান বলেন, বিইআরসির শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম সমন্বয় করা হলেও প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। এ সময় তিনি বলেন, ভর্তুকির ক্রমবর্ধমান চাপ সামাল দিতে সরকারকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন দাবি করেন, বিদ্যুতের দাম বাড়ানোর পরও আগামী অর্থবছরে সরকারকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।
























