বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিজানুর রহমান সিনহার শেষ বিদায়ে নেতাকর্মীদের ঢল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৬৫২ বার পড়া হয়েছে
প্রবীণ নেতা, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহার প্রতি শেষ বিদায় জানিয়েছে বিএনপি। সকাল ১০টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কফিনে শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতারা। এর আগে তার কফিনটি দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়।
শ্রদ্ধা নিবেদনের আগে কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মিজানুর রহমান সিনহার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামালসহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা।
















