বাস-ট্রাকে আগুন, ট্রেনে নাশকতা, এসবগুলোই নির্বাচন বিরোধী ষড়যন্ত্র : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ১৮১৮ বার পড়া হয়েছে
বাস-ট্রাকে আগুন, ট্রেনে নাশকতা, এসবগুলোই নির্বাচন বিরোধী ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, নাশকতার মাধ্যমে নির্বাচন বানচাল করতে এসব করা হচ্ছে। নির্বাচন বন্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।ওবায়দুল কাদের বলেন, বিএনপি ও তাদের দোসররা এসব অপকর্ম করছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ সতর্ক পাহারা আরও জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি নাশকতা করে যে ভয়ভীতি দেখাচ্ছে সেই ভয় কাটিয়ে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।





















