বাসে আগুন দেয়ার মামলায় বিএনপি শতাধিক নেতা-কর্মীকে ৫ই জানুয়ারি পর্যন্ত আগাম জামিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৭৯২ বার পড়া হয়েছে
বাসে আগুন দেয়ার মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল মাহমুদ টুকু, ইশরাক হোসেন ও জাহাঙ্গীর হোসেনসহ শতাধিক নেতা-কর্মীকে ৫ই জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন আদালত।
বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। তাদের বিরুদ্ধে রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় সাতটি থানায় ১৬ টি মামলায় হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে, হাইকোর্টে আগাম জামিন নিতে যান বিএনপি নেতাকর্মীরা। ১২ই নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনেসহ রাজধানীর ৯টি এলাকায় ১০টি বাসে আগুন দেয়া হয়। ঘটনার পর মতিঝিল, বংশাল, শাহবাগ, ভাটারা ও উত্তরা থানায় দায়ের করা হয়েছে বেশ কয়েকটি নাশকতার মামলা। এসব মামলায় আসামি করা হয়েছে ৪৪৬ জনকে। আটক করা হয়েছে ৩২ জনকে। আসামিদের বেশির ভাগই বিএনপি নেতা-কর্মী।


























