০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বান্দরবানে বন্যার্তদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী

আবুবকর ছিদ্দিক বান্দরবান
  • আপডেট সময় : ০৪:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ১৬৬১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ কমাতে বান্দরবানে ৪ হাজার ৬৩০টি পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-বান্দরবান সদর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও গ্রাউস এর যৌথ উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের বান্দরবান অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, বান্দরবান প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এ উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, দুর্গত মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং খাদ্যসংকট মোকাবিলায় এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জীবনযাত্রার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং খাদ্যসংকটে সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিটি হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও গ্রাউস যুক্ত রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বান্দরবানে বন্যার্তদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী

আপডেট সময় : ০৪:৪১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬