বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর দ্বিগুণ করের প্রস্তাব
- আপডেট সময় : ০১:৩১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
জীবনের সঞ্চিত অর্থ নিরাপদ রাখার পাশাপাশি অবসরে কিছুটা নিশ্চিন্ত থাকার আশায় সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন লাখো মানুষ। কেউ সংসার চালান এই মুনাফার টাকায়, কেউ সন্তানের পড়াশোনা, চিকিৎসা কিংবা নিত্যপ্রয়োজনীয় খরচ মেটান। কিন্তু প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর দ্বিগুণের প্রস্তাব করায় পেনশনভোগী আর মধ্যবিত্ত পরিবারগুলোর কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে। উদ্বেগ বাড়িয়েছে লাখো মানুষের মনে।
চাকরি শেষ হয়েছে বহু আগেই। কিন্তু সংসারের খরচ থেমে নেই। বাজারে আগুন।ওষুধের দাম বাড়ছে প্রতিনিয়ত। বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যের খরচও বেড়েছে কয়েকগুণ। এমন বাস্তবতায় অনেক অবসরপ্রাপ্ত মানুষ টিকে আছেন সঞ্চয়পত্রের মুনাফার টাকায় । প্রস্তাবিত বাজেটে সেই মুনাফার ওপর কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে সরকার। আগে ১ লাখ টাকায় যারা ৯৪৫ টাকা মুনাফা পেতেন এখন পাবেন নয়শ টাকার নিচে।
বিনিয়োগকারীদের মতে, জীবনের শেষ বয়সে নতুন করে অনিশ্চয়তার মুখোমুখি হতে চান না তারা।
করের বাড়তি চাপ নতুন সংকট তৈরি করতে পারে এমন অভিমত দিলেন এই কর্মকর্তা।
বাজেটে কর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে কি না, সেদিকেই তাকিয়ে আছেন লাখ লাখ আমানতকারী।


























