প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে আনন্দে আপ্লুত কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ পরিচ্ছন্নতা কর্মী
- আপডেট সময় : ০২:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ জন পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলে কর্মরত স্টাফদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার ১১ টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ উপহার হিসেবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহার তুলে দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এ সময় তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা নগরবাসীর সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ বছর কোরবানীর ৮ ঘন্টার মধ্যে বর্জ্য পরিস্কার করবে বলে পরিচ্ছনতাকর্মীরা জানিয়েছেন। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর এই উপহার তাদের কাজের স্বীকৃতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল স্টাফরা। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ঈদের আগে এই সহায়তা তাদের পরিবারে বাড়তি আনন্দ যোগ করেছে।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

























