নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৮৮০ বার পড়া হয়েছে
নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যায় সাহাপুর গ্রামের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফরহাদের স্বজনরা জানান, পূর্ব বিরোধের জের ধরে আহতের চাচাতো ভাই মোহন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ফরহাদকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। শনিবার মোহন জোরপূর্বক ফরহাদদের জায়গায় মাটি ফেললে বিরোধের সৃষ্টি হয়। এসময় ফরহাদ ও তার পরিবারের লোকজন মোহনকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয় সে। রোববার বিকেলে স্থানীয় কদমতলা মাঠে ক্রিকেট খেলছিল ফরহাদ। সন্ধ্যার দিকে মোহনের নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী একটি মাইক্রোবাস ও ১০/১২টি মোটরসাইকেল নিয়ে মোহনের ওপর হামলা চালায়। সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

























