০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

নাটোরে লিচুর বাম্পার ফলন

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ১৫৬৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবছর নাটোরে বাম্পার ফলন হয়েছে মৌসুমী ফল লিচুর। জেলার হাট গুলোতে ও বেড়েছে আমদানি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন পাইকাররা। চলছে যেন মধুমাস জ্যৈষ্ঠের এক মহোৎসব। তবে, বাড়তি মুনাফার আশায় অনেক কৃষকই আগাম বাজারজাত করছে অপরিপক্ক লিচু। নাটোর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুলকে সাথে নিয়ে জাহিদ হাসানের প্রতিবেদন।

নাটোরের লিচু বাগান জুড়ে সবুজ পাতার ফাকেফাকে শুধুই লালের সমারহ। বাগন মালিকদের পরিচর্যার সাথে অনুকুল আবহাওয়া, তাইতো ফলনও হয়েছে বাম্পার। তবে, মৌসুমের শুরুতে বাজারে ভালো দাম ও প্রাকৃতিক দুর্যোগের ভয়ে লিচু পরিপক্ক হওয়ার আগেই বাজারে তুলছেন অনেক কৃষক। এবার প্রাকৃতিক দুর্যোগে আমের কিছুটা ক্ষতি হলেও লিচুর বাম্পার ফলনে লাভের আশায় চাষিরা।

লিচুর বাজারদর ভালো থাকা ও প্রাকৃতিক দুর্যোগের ভয়ে অনেক কৃষকই আগাম ভাঙ্গা শুরু করেছেন ফল।

এদিকে, জেলার মৌসুমি লিচু হাটগুলোতে চলছে ক্রেতা বিক্রেতাদের মহোৎসব। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন ফল ব্যবসায়ীরা। গতবছরের তুলনায় এবার হাটগুলোতে লিচুর আগাম আমদানি বেশি। দামও অনেকটাই চড়া। তবুও… ভালো লাভের প্রত্যাশা পাইকারি ফল ব্যবসায়ীদের।

এদিকে ,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান জানান, লিচুর বাম্পার ফলনে বাজারজাতকরণ নিয়ে আতঙ্কিত কৃষকরা। কারণ, পরিপক্ক হওয়ার আগেই অনেকেই বাজারজাত করছেন। তবে, অপরিপক্ক লিচু বাজারজাত রোধে কড়া নজরদারি রাখছে কৃষি বিভাগ।

কৃষি বিভাগের তথ্যমতে এবার জেলার ৮৮৭ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। সেখান থেকে ৭৫০০ মেট্রিক টন লিচু উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । যার আর্থিক মূল্যে প্রায় ১০০ কোটি টাকা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাটোরে লিচুর বাম্পার ফলন

আপডেট সময় : ১২:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬