নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ২০৫০ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান। এর আগে সকাল সোয়া ১০টার দিকে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে ভারতের রাষ্ট্রপতি আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেয়ার কথা রয়েছে।



























