০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ৩ সেপ্টেম্বর। ২০০৭ সালে গ্রেপ্তারের পর প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের এই দিনে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামিনে মুক্তি পান তিনি।

২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। গ্রেপ্তারের পর বিভিন্ন মামলায় তাকে কারাগারে রাখা হয়। বিভিন্ন প্রতিবেদনে তার মোট ৫৫৪ দিন কারাবন্দি থাকার কথা উল্লেখ করা হয়েছে।

কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তারেক রহমানকে চিকিৎসার জন্য তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির পক্ষ থেকে সে সময় তার ওপর নির্যাতনের অভিযোগ করা হয়। দলটির নেতাকর্মীদের দাবি, কারাবন্দি অবস্থায় নির্যাতনের কারণে তার শারীরিকভাবে গুরুতর সমস্যা দেখা দেয় এবং পরবর্তীতেও তাকে চিকিৎসা নিতে হয়।

সব মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতাল থেকে মুক্তি পান তারেক রহমান। এরপর উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে ১১ সেপ্টেম্বর সপরিবারে লন্ডনে যান তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

দীর্ঘ সময় লন্ডনে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।

বিএনপির নেতাকর্মীরা প্রতিবছর ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন। দিনটি উপলক্ষে দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। দলীয় নেতাকর্মীদের কাছে দিনটি তারেক রহমানের রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

আপডেট সময় : ১২:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬