০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের ডিসিকে সদরদপ্তরে সংযুক্ত

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৫৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ডিএমপি কমিশনার মেছবাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

তবে প্রশাসনিক কারণের কথা উল্লেখ করা হলেও তাকে কেন সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে, সে বিষয়ে আদেশে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টা ৫৬ মিনিটে খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেলিভিশনে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের সময় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান বাসভবনে ছিলেন। আগুন নিয়ন্ত্রণে এলেও অতিরিক্ত ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, হাইকমিশনার আইসিইউতে এবং তার স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন।

তবে পাকিস্তান হাইকমিশনারের বাসভবনের অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের ডিসিকে সদরদপ্তরে সংযুক্ত করার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি বক্তব্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাই এ দুই ঘটনার মধ্যে সম্পর্ক রয়েছে—এমন দাবি করার সুযোগ নেই।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের ডিসিকে সদরদপ্তরে সংযুক্ত

আপডেট সময় : ০৩:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬