০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

‘ডন ৩’ বিতর্কে আদালতের দ্বারস্থ হতে চান রণবীর সিং

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানো নিয়ে অভিনেতা রণবীর সিং ও প্রযোজক ফারহান আখতারের বিরোধ এবার আদালত পর্যন্ত গড়াচ্ছে। প্রযোজকদের পক্ষ থেকে ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি করা হলেও ভারতীয় মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)-এর মধ্যস্থতা গ্রহণ করতে রাজি নন রণবীর।

রণবীরের অবস্থান, দুই পক্ষ সরাসরি আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে না পারলে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হওয়া উচিত।

ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড-ডে’র প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ আগস্ট ইম্পার সঙ্গে বৈঠকে অংশ নেন রণবীরের বাবা ও প্রতিনিধি জগজিৎ সিং ভবনানি। এরপর অভিনেতার আইনি দল ইম্পাকে একটি চিঠি পাঠিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে।

চিঠিতে প্রযোজকদের ৪৫ কোটি রুপির ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। পাশাপাশি, এই বিরোধ নিষ্পত্তিতে ইম্পার বিচারিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

রণবীরের আইনজীবীদের দাবি, প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে অভিনেতার শুধু একটি সমঝোতা স্মারক (এমওইউ) হয়েছিল, কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। তাই ক্ষতিপূরণের দাবি গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে।

২০২৩ সালে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির নতুন মুখ হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়। তবে পরবর্তী সময়ে চিত্রনাট্য ও সৃজনশীল বিষয় নিয়ে মতপার্থক্যের কারণে শুটিং শুরুর আগমুহূর্তে সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি।

এরপর প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবিতে প্রযোজক সমিতির দ্বারস্থ হন। সেই বিরোধের জেরেই এখন বিষয়টি আইনি লড়াইয়ের দিকে এগোচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘ডন ৩’ বিতর্কে আদালতের দ্বারস্থ হতে চান রণবীর সিং

আপডেট সময় : ০২:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬