ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ১২:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পাঁচমাইল নামক স্থানে চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। এদিকে, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের তারটিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এছাড়া গেলো রাত পৌনে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী রেলক্রসিংয়ে মাল বোঝাই ট্রাক দুর্ঘটনায় চালক ও হেলপারসহ ৪ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের কিশোর আরিফ ও সোহান মোটরসাইকেলে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলো। পথে পাঁচমাইল এলাকায় পৌঁছলে পাশ দিয়ে যাওয়া একটি মাহেন্দ্র গাড়িতে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। মোটরসাইকেলটি ছিটকে সামনের দিক থেকে আসা বালি বোঝায় ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

























