ঝিনাইদহে এক লেদ মিস্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহে শাহিন হোসেন নামের এক লেদ মিস্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সকালে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের একটি কলার বাগান থেকে তার মরদহে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে কলাবাগানে শাহীনের মরহেদ পড়ে থাকতে দেখে খবর দেয় এলাকাবাসী। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শাহীন গত রাতে কাজ শেষে আর বাড়িতে ফেরেনি।

















