০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ, ইরাকে নতুন নিরাপত্তা অধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সামরিক মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাগদাদ এ ঘোষণা দেয়। একই দিনে যুক্তরাষ্ট্রও জানিয়েছে, ইরাকে ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা কাসিম আল-আরাজি দেশটির সরকারি বার্তা সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে মিশন শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তাঁর ভাষ্য, এই সিদ্ধান্তের মাধ্যমে ইরাক জোটের সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, কাসিম আল-আরাজি এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। ২০২১ সালের জুলাইয়ে শুরু হওয়া আলোচনা ও সমঝোতার ধারাবাহিকতায় এই পরিবর্তন এসেছে বলে জানান তিনি।

আল-আরাজি বলেন, জোটের সামরিক মিশন শেষ হলেও সদস্য দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব শেষ হচ্ছে না। বরং এখন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা হবে। পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা, তথ্য বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চালু থাকবে।

তিনি আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি নিরাপত্তা বাহিনী ও আন্তর্জাতিক জোটের সদস্যদের ভূমিকার কথাও উল্লেখ করেন।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার

মার্কিন যুদ্ধ দপ্তর জানিয়েছে, এরবিল বিমানঘাঁটি থেকে জোটের সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহারের মাধ্যমে মিশন শেষ হয়েছে। এর মধ্য দিয়ে যুদ্ধকালীন জোটের নেতৃত্বাধীন নিরাপত্তা কাঠামো থেকে ইরাকের নেতৃত্বাধীন ব্যবস্থায় উত্তরণ শুরু হলো।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, গত ১২ বছরের অভিযানে ইরাক ও পুরো অঞ্চলে আইএসআইএসকে একটি সংগঠিত সামরিক হুমকি হিসেবে পরাজিত করা হয়েছে।

তবে ইরাকি বাহিনীকে নির্দিষ্ট প্রশিক্ষণ ও গোয়েন্দা সহায়তা দেওয়ার কার্যক্রম অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। আইএসআইএসের অবশিষ্ট সদস্য এবং অন্যান্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার প্রধান দায়িত্ব এখন ইরাক সরকারের।

২০২৪ সালে মিশন শেষের সিদ্ধান্ত

২০২৪ সালের সেপ্টেম্বরে বাগদাদ ও ওয়াশিংটন ইরাকে আন্তর্জাতিক জোটের সামরিক মিশন শেষ করার বিষয়ে একমত হয়। এ জন্য ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা আইএসআইএসের নিয়ন্ত্রণে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক জোট গঠিত হয়। জোট ইরাকি বাহিনীকে বিমান সহায়তা, গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ দেয়। পরে ২০১৭ সালের ডিসেম্বরে ইরাক সরকার ঘোষণা করে, আইএসআইএসের দখলে থাকা সব এলাকা পুনরুদ্ধার করা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ, ইরাকে নতুন নিরাপত্তা অধ্যায়

আপডেট সময় : ০৫:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬