ঝালকাঠি ও ফেনীতে অজ্ঞাত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:১১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৭৮৫ বার পড়া হয়েছে
ঝালকাঠি ও ফেনীতে অজ্ঞাত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে স্থানীয়রা রাস্তার পাশে অজ্ঞাত ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে । এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ফেনী জেলা আদালতের চত্ত্বরের পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


























