জুলাই সনদ বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : মাহদী আমিন
- আপডেট সময় : ০৯:৫৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
জুলাই সনদ বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বিরোধী দল সহযোগিতা না করে সরকারের বিরুদ্ধে নানা গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম ছালেহ শিবলী বলেছেন, সরকারের দুই মাসে সবচেয়ে বড় অর্জন জনগণের আস্থা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারের দুই মাসে যে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়া হয়েছে তা সম্পর্কে অবহিত করতে সম্মেলনের আয়োজন করা হয়।
যেখানেই উপস্থিত ছিলেন,প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ও মিডিয়া উইংয়ের সদস্যরা।
এই সময়, প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বিএনপি সরকার জনগণের কাছে দায়বদ্ধ। আর অতিরিক্ত প্রেস সচিব বলেন,সরকারের প্রধান লক্ষ্য দেশের উন্নয়ন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সরকারের গত দুই মাসের কর্মকাণ্ড তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন, দেশ গঠনে বিরোধী দল সরকারকে সহযোগিতা না করে উল্টো প্রতিবন্ধকতা তৈরি করছে।
বহুমুখী উদ্যোগের কারণে সরকার তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলেও জানান মাহাদী আমিন।























