জীবন যুদ্ধে অনেক কষ্ট করে ভালো কিছু করছে প্রতিবন্ধীরা : জাইমা রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৯৪৬ বার পড়া হয়েছে
ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, জীবন যুদ্ধে অনেক কষ্ট করে ভালো কিছু করছে প্রতিবন্ধীরা। তাই প্রতিবন্ধিরাও দেশের গর্ব।
বিকেলে গুলশান স্যোসাইটি লেক পার্কে উন্মুক্ত পরিবেশে প্রতিবন্ধীদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন। বলেন, আমরা চাই সমাজে তাদের আরো সুযোগ সৃষ্টি হোক। তিনি আরো বলেন, শুধু প্রতিবন্ধীরাই নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়েও কাজ করতে হবে। এমন প্লাটফর্মে তাদের আরো কথা বলার আরো সুযোগও করে দেয়া প্রয়োজন। এসময়ে, প্রতিবন্ধীরা, তাদের নানা সমস্যা ও অনুভূতির কথা ব্যক্ত ধরেন। বিভিন্ন প্রতিষ্ঠানে ইশারায় দোভাষী, কর্মক্ষেত্রে সুরক্ষা আইন ও তথ্য অধিকার নিশ্চিতের দাবি তোলেন সমাজের পিছিয়ে পড়া এ গোষ্ঠীটির সদস্যরা।

























