জামায়াত ক্ষমতায় আসলে নারীর অধিকার সংকুচিত হবে : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৩৫ বার পড়া হয়েছে
জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন ফ্যাসিবাদের আবির্ভাব হবে বলেন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মসচিব মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করেছে, তারা এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন রিজভী। এসময় জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন,নির্বাচনের আগে জামায়াত নেতাদের বক্তব্যের মাধ্যমে তাদের আসল চেহারা বের হতে শুরু করেছে। জামায়াত ক্ষমতায় আসলে নারীর অধিকার সংকুচিত হবে বলে মন্তব্য করেন রিজভী।


























