০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ৩ আগষ্ট রাত আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দেওয়ানগঞ্জ পৌর শহরের চুনিয়াপাড়া এলাকার শাহ আলমের ছেলে নাজমুল হাসান (৩৫) এবং বেলতলী এলাকার শাহজাহান আলীর ছেলে নাজমুল হাসান আপন (২৪)।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজ বাড়িতে মাদক সেবন করে স্বজনদের সঙ্গে বেপরোয়া আচরণ করছিলেন নাজমুল হাসান আপন। ঘরে অতিষ্ঠ হয়ে তার মা পুলিশে খবর দিলে তাকে আটক করা হয়। অন্যদিকে, চুনিয়াপাড়া এলাকা থেকে আরেক মায়ের আবেদনের প্রেক্ষিতে মাদক সেবনরত অবস্থায় নাজমুল হাসানকে আটক করে পুলিশ।

পরবর্তী সময়ে আটকদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন

জানান- মাদক সেবন ও স্বজনদের সঙ্গে অসংলগ্ন আচরণের কথা দুই যুবক স্বীকার করেছেন। অপরাধ নিশ্চিত হওয়ায় তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ১২:০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬