জাতিসংঘ সম্মেলন ও যুক্তরাজ্য সফর উপলক্ষে কাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৩:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ১৭৮০ বার পড়া হয়েছে
জাতিসংঘ সম্মেলনে যোগাদান ও যুক্তরাজ্য সফর উপলক্ষে কাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হবে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার দিবাগত রাত ১টায় ঢাকায় পৌঁছেন শেখ হাসিনা। এর আগে রাষ্ট্রীয় সফরে ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান প্রধানমন্ত্রী। সেখানে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় এবং রাজা তৃতীয় চার্লস আয়োজিত সিংহাসনে আরোহণ অভ্যর্থনায় অংশ নেন। পরে নিউইয়র্কের উদ্দেশে ১৯ সেপ্টেম্বর লন্ডন ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। অধিবেশনের ফাঁকে অংশ নেন বিভিন্ন অনুষ্ঠানে। ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যান শেখ হাসিনা।



























