জনগণের হারানো আস্থা ফিরে পেয়েছে পুলিশ : আইজিপি
- আপডেট সময় : ০৭:৩৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
জনগণের হারানো আস্থা ফিরে পেয়েছে পুলিশ। বাহিনীতে ধীরে ধীরে শৃঙ্খলাও ফিরে আসছে । মঙ্গলবার রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আইজি ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র-মাদক উদ্ধারের বিশেষ সফল কর্মকর্তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির।
পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগের প্রমাণ পেলে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার দেন তিনি। আরাফাত হোসেনের প্রতিবেদন।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে পুলিশ সদস্যদের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আইজিপি। বিগত সরকার আমলে নানা কর্মকাণ্ডে জনগণের আস্থা হারানো পুলিশ, ফের তাদের আস্থা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেন তিনি ।
বাহিনীতে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরে আসছে দাবি করে পুলিশ মহাপরিদর্শক বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধ সংশ্লিষ্টতার সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আইজিপি।


























